1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে পৃথক পৃথক দুর্ঘটনায় নিহত- ২ - শিক্ষা তথ্য
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান

বাউফলে পৃথক পৃথক দুর্ঘটনায় নিহত- ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৩০০ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো. তরিকুল ইসলাম শরীফ (৩৫) ও লঞ্চের ধাক্কায় মো. সেন্টু প্যাদা (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে বাউফল-বগা সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মানিক চৌকিদারের বাড়ির সামনে থেকে তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তরিকুল উপজেলার কনকদিয়া গ্রামের আবু বক্কর শরীফের ছেলে। পেশায় তিনি ছিলেন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক। বগা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. সোহেল সত্যতা নিশ্চিত করে বলেন,‘ধারনা করা হচ্ছে পরিবহনের কোনো গাড়ি অথবা ট্রাক তাঁকে চাপা দিয়েছে। ঘটনা স্থলেই তরিকুল মারা গেছে। তাঁর মাথা থেতলে গেছে। একই দিন সকাল আটটার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর এলাকা থেকে সেন্টু প্যাদার লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। সেন্টু প্যাদা পেশায় একজন জেলে ছিলেন। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আওলাদ প্যাদা। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন,‘নদীতে মাছ ধরতে গেলে লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে তলিয়ে যান সেন্টু প্যাদা। বৃহস্পতিবার সকাল আটটার দিকে ক্ষতি গ্রস্ত ট্রলারের নিজ থেকে জালে পেচানো অবস্থায় সেন্টু প্যাদার লাশ উদ্ধার করা হয়। লঞ্চটি শানাক্তের চেষ্টা চলছে। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি