1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশী নোটসহ আটক- ২ - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

বাউফলে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশী নোটসহ আটক- ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩১ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পৌর শহরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশী নোটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—পৌর শহরের ৪নং ওয়ার্ডের কবির জোমাদ্দারের ছেলে মো. সাব্বির হোসেন জয় (১৮) এবং দৌলতখান উপজেলার খায়েরহাট এলাকার মৃত আবদুল লতিফের পুত্র শামীম হোসেন (৩৫)। শামীম বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ড মুসলিম পাড়ায় বসবাস করতেন এবং পেশায় একজন অটোরিকশা চালক।

দীর্ঘদিন ধরে তিনি উপজেলাজুড়ে ইয়াবা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৭২০ টাকার দেশি মুদ্রা, একটি বিদেশি নোট, লাল রঙের ১৬টি ‘ডব্লিউ ওয়াই’ ইয়াবা ট্যাবলেট এবং সবুজ রঙের ২টি ‘কন্ট্রোলার’ নামের ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদ রানা এবং বাউফল থানার উপপরিদর্শক মো. মফিজুল ইসলাম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি