1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে 'সেচ্ছাসেবক দল নেতার দাবী, জেলেদের উপর হামলার ঘটনায় তিনি জড়ীত নয় - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয়

বাউফলে ‘সেচ্ছাসেবক দল নেতার দাবী, জেলেদের উপর হামলার ঘটনায় তিনি জড়ীত নয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩১৩ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নে  সরকারি খাদ্য সহায়তার (ভিজিএফ) চাল বিতরণের সময় সুবিধাভোগী জেলেদের ওপরে হামলার ঘটনায় সেচ্ছাসেবক দলের সদস্য সচিব’কে দায়ী করে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে, জেলেদের ওপরে হামলার ঘটনায় জড়িত নয় বলে দাবি করেছেন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক নাঈম সিকদার তারেক। রবিবার (২৩মার্চ) দুপুর ২টায় উপজেলা সেচ্ছাসেবক দলের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেছেন তিনি।  সংবাদ সম্মেলনে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও কালিশুরি ডিগ্রি কলেজের প্রভাষক নাঈম সিকদার তারেকের দাবি, স্থানীয়ভাবে চালের কেরিং খরচ বাবদ জেলেদের কাছ থেকে টাকা নেয়া হয় এমন ইস্যুতে জেলেরা নিজেদের মধ্যে মারামারিতে জড়ায়।

গ্রুপিং রাজনৈতিক কারনে প্রতিপক্ষ তাকে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা তথ্য ছড়িয়েছে এবং সত্যতা যাচাই না করে গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার করেছে। আমি নিজেই এ ঘটনার তদন্ত দাবি করে করি। আমি জড়িত থাকলে, দায় স্বীকার করে নেব।  সংবাদকর্মীর মুঠোফোন ছিনিয়ে নেয়ার প্রসঙ্গে সেচ্ছাসেবক দলের নেতা বলেন, আমি শুনেছি তারা একে অপরের বন্ধু। নিজেরা আড্ডা দেয়ার সময় দুষ্টামির ছলে এরকম ঘটনা ঘটেছে। শুনেছি কিছুক্ষন পরেই তার মোবাইল ফেরত দেয়া হয়। এরসাথে উল্লেখিত মারামারির ঘটনার কোনো সম্পর্ক নেই।  এঘটনায় সরেজমিনে জানাগেছে, নিজাম নামের এক জেলেকে চাল নেয়ার কেরিং খরচ দিতে দেরি হওয়ায় আল আমিনসহ কয়েকজন জেলে নিজামকে মারধর করে।

পরে এ ঘটনার জের ধরে  নিজামের আত্মীয়রা আল আমিনকে মারধর করে। এরসাথে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই৷  এবিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল সরদার বলেন,ঘটনার দিন শনিবার (২২ মার্চ) জেলেদের ভিজিএফ চাল বিতরন করার সময় বাজারে জেলেরা নিজেদের মধ্যে ভাড়া নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে শনিবার। এরসাথে রাজনীতির কোন সংশ্লিষ্টতা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি