1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাগআঁচড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি শহিদুল সম্পাদক সেলিম - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর

বাগআঁচড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি শহিদুল সম্পাদক সেলিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৭৭ Time View

বেনাপোল প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে দৈনিক যশোর-এর প্রতিনিধি শহিদুল ইসলামকে সভাপতি ও দৈনিক কল্যাণ-এর প্রতিনিধি সেলিম আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (৩ মার্চ ) বিকালে বাগআঁচড়া প্রেসক্লাবের হল রুমে এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের কথার হুমায়ুন কবির মিরাজ ও অন্যান্য পদেও অভিজ্ঞ ও নবীন সাংবাদিকদের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠিত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কথা তুলে ধরতে চাই। সাংবাদিকতার নীতিমালা মেনে দায়িত্ব পালন করাই আমাদের অঙ্গীকার।”

সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, “প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে আমরা একযোগে কাজ করব। সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার মান বজায় রাখার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মাদ আলী শাহীন,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন।

অতিথিরা বলেন,বাগআঁচড়া প্রেসক্লাবের নতুন কমিটি স্থানীয় সংবাদকর্মীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। নতুন কমিটির সদস্যরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং এলাকার সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি