1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র পক্ষ থেকে না'গঞ্জে ঈদ উপহার বিতরণ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে না’গঞ্জে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩০৫ Time View
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র পক্ষ থেকে প্রতিবন্ধী, অসহায় গরীব, দুঃস্থ ও সামর্থ্যহীন প্রায় ২ হাজার ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। ২০ রমজান ‎শুক্রবার (২১ মার্চ) দুপুরে মাসদাইর এলাকায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  এ ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
ঈদ উপহার বিতরণ কালে ‎প্রধান অতিথি বক্তব্যে বলেন- বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশে কোন বিশৃঙ্খলা থাকবেনা। যখন কেউ জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন তার জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে এবং তাকে জবাবদিহি করতে হয়। আমরা জনগণের জন্য রাজনীতি করি। জনগণের জন্য কাজ করি। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা নির্বাচন চাচ্ছি।
তিনি আরও বলেন- এ-ই নারায়ণগঞ্জে সন্ত্রাসীবাহিনী শামীম ওসমান’র পরিবার অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ্ নিজাম ও তাদের দোসররা যে অন্যায় অত্যাচার ও গুন্ডামী করেছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে কেউ তা করতে পারবে না, ইনশা আল্লাহ্। নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে দাবী জানাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সহযোগী সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী এখনও বিভিন্নভাবে নারায়ণগঞ্জে অবস্থান করছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, বিএনপি নেতা এড. আলমগীর, জসিম উদ্দিন সহ জেলা যুবদলের অসংখ্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি