1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিএনপি নেতার চাঁদা দাবির কলরেকর্ড ফাঁস: - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

বিএনপি নেতার চাঁদা দাবির কলরেকর্ড ফাঁস:

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৩০৮ Time View

মাটি মামুন রংপুর ব্যুরো: লালমনিরহাট পাটগ্রাম উপজেলায় আরিফ হাসান জজ নামে এক বিএনপি নেতার ১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস হয়েছে। ফাঁস হওয়া কল রেকর্ডটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তা নিয়ে পুরো উপজেলা শহর জুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফ হাসান জজকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত বিএনপির নেতা আরিফ হাসান জজ উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধক্ষ্য। শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ শপিকার রহমান নির্দেশক্রমে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। জানা গেছে, আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিন মেম্বারের সঙ্গে বিএনপি নেতা আরিফ হাসান জজের অবৈধভাবে টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এছাড়া গত ৫ আগস্ট এর পরবর্তী সময়ে ওই নেতা বিভিন্ন ধরনের উসকানিমূলক কথা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আর সেই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ শপিকার রহমান জানান, তাকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে সব রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তির দায় কখনো দল নেবে না

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি