1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিকদল সভাপতি জেল হাজতে - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিকদল সভাপতি জেল হাজতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ২৯০ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রর স্ক্র্যাপ মালামাল চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার (৩৭) সহ তার দু’সহযোগী রিয়াজ (৩৫) ও জুয়েল (৩৪) কে জেল হাজতে প্রেরন করেছে আদালত। মঙ্গলবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। এর আগে র‍্যাব-৮ পটুয়াখালী’র সদস্যরা সোমবার বিকালে শ্রমিক দল সভাপতি শামীম সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে কলাপাড়া থানায় হস্তান্তর করে।
কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে শামীমকে কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাদের পটুয়াখালী জেলে হাজতে প্রেরন করেন। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি ধানখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহেল মোল্লা। মামলায় বলা হয়েছে এ চক্রটি পাওয়ার প্লাটের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাকও আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি