1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বীরগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ১ ও আহত ২ - শিক্ষা তথ্য
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা আড়াইহাজারে হত্যা, ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার-৪ সিদ্ধিরগঞ্জে গাজা হেরোইনসহ গ্রেফতার-৪ তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি জ্বালানি সংকটে ঠাকুরগাঁও: সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ফতুল্লায় হত্যা অপহরণ মাদকসহ একাধিক মামলার প্রধান আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ না,গঞ্জে পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

বীরগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ১ ও আহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৩১ Time View

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ আজাহার আলী (৬৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার ৮ মার্চ সকাল সাড়ে ৯ টায় বীরগঞ্জ টু খানসামা আঞ্চলিক মহাসড়কে উপজেলার প্রেমবাজার সংলগ্ন নিজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই ১জন মারা যায়। নিহত আজাহার আলী (৬০) বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের ভুলু দেওয়ানির ছেলে ও আহত ২জন বলদিয়া পাড়ার রেজাউল (৩৫) ও প্রসাদপাড়া গ্রামের মোফেল (৬৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ ব্যবসায়ী মিলে মোটরসাইকেল যোগে উপজেলার কাহারোল গরুর হাটে যাচ্ছিলেন। নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেলের ধাক্কা লাগে ট্রাকটির। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনজন। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আজাহারের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত রেজাউল ও মোফেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বীরগঞ্জ ফায়ার সার্ভিস এর ইউনিট লিডার মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় বিক্ষুপ্ত জনতা ঘাতক ট্রাকটি আটক করে। বীরগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বীরগঞ্জ থানার ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ জনের মরদেহ উদ্ধার করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি