1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেনাপোলে বিজিবি’র অভিযানে মদসহ বিভিন্ন প্রকারের মাদক ও পণ্যসামগ্রী জব্দ, আটক-১ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

বেনাপোলে বিজিবি’র অভিযানে মদসহ বিভিন্ন প্রকারের মাদক ও পণ্যসামগ্রী জব্দ, আটক-১

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৮ Time View

বেনাপোল প্রতিনিধি  : বেনাপোল সীমান্ত থেকে আবারও বিপুল পরিমাণে ভারতীয় মদসহ বিভিন্ন প্রকারের মাদক ও পণ্যসামগ্রী জব্দ করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ্য বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও আইসিপি ক্যাম্পের সদস্যরা বিপুল পরিমাণে মদ ও বিয়ারসহ বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী এবং আন্দুলিয়া বিওপি’র সদস্যরা ফেন্সিডিল ও গাজাসহ রাসেল মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন। আটককৃত রাসেল মিয়া যশোরের চৌগাছা থানার রামকৃষ্ণপুর গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, বেনাপোল বিওপি, আন্দুলিয়া বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ সর্বমোট ২৭ লক্ষ ২৬ হাজার ৩৮০ টাকা মূল্যের ভারতীয় গাঁজা, ফেন্সিডিল, বিদেশী মদ, বিয়ার, ভারতীয় শাড়ী, থী-পিস, তৈরি পোশাক, কম্বল ও কসমেটিক্স সামগ্রী আটক করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি