1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল

বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮৭ Time View

বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে।   বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান খুলনা সেক্টর সদর দফতরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) খসরু রায়হান।  বুধবার সকাল সাড়ে ১০টার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নের্তৃত্বে ২১সদস্যের একটি টিম বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তাদেরকে শুভেচ্ছা জানান। বাংলাদেশে প্রবেশের পর বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ দলটিকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ২কিলোমিটার দুরে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়া হয়।  খসরু রায়হান বলেন, এই সম্মেলনে ২১ সদস্যের বিজিবি কর্মকর্তারা অংশ গ্রহন করেন। মধ্যাহ্ন ভোজের পর বিকাল ৪টায় শেষ হয় সীমান্ত সমন্বয় সভা। এ সম্মেলনে সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পারাপার, মাদক পাচার ও চোরাচালানি পণ্য পাচার বন্ধে বিজিবি বিএসএফ একমত পোষন করেছেন। বাংলাদেশ-ভারত ১৯৭৫ সালের সীমান্ত চুক্তির আলোকে যে কোন সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং সীমান্তে শান্তিশৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনা নির্মান ও উন্নয়ন মূলক কাজের সমাধানে ফলপ্রসু আলোচনা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি