1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২১৯ Time View

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে সড়ক দূর্ঘনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) সকাল ১০ টার দিকে যশোর- বেনাপোল  মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে ও বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মটরসাইকেল গ্যারেজের নবীন শ্রমিক। জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়া ধানবোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী গ্যারেজ শ্রমিক ইসমাইল হোসেন মুখোমুখি সংঘর্ষে পড়েগিয়ে পিস্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মুকুলেই এমন একটি তরতাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামি জানান, সকালে ফায়ার সার্ভিসের সামনে বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবাহি ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে।

পরে, তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত বলে ঘোষণা করেছে। নাভারন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি)রোকনুজ্জামান মহাসড়কে দূর্ঘটনার কবলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত ধানবাহী ট্রাক্টরেরর চালক পালিয়েগেছে, আটক করা হয়েছে ট্রাক্টরটি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি