1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৯৫ Time View

টুটুল শেখ বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন হাজী জুলহাস উদ্দিন।

সংবাদ সম্মেলনে ভুমি ক্রয়কৃত মালিক জুলহাস উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মুকুন্দগাঁতী আমার নিজ বসত বাড়ীতে ভবন নির্মাণ করিতেছি। ভবনের ১ম তলার ছাদ সম্পন্ন হওয়ার পর মুকুন্দগাঁতী বাজারের চাঁদাবাজ, সন্ত্রাসী, তার পেটুয়া বাহিনী দ্বারা নির্যাতনের স্বীকার হয়েছি। আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকী প্রদান করিয়া আসিতেছে। এমতবস্থায় আমি ও আমার পরিবারের জান মালের নিরাপত্তার স্বার্থে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রায় ৩০ বছর হলো এই ভূমি ক্রয় করে ভোগ দখল করে আসছি, তারা যদি জমি পায় তাহলে আদালতের মাধ্যমে রায় নিয়ে আসুক জমি দিতে আমাদের কোন আপত্তি নাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আরিফ খাঁন, ফয়সাল আহম্মেদ, হাজী জুলহাস উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,যমুনা টেলিভিশেনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বেলকুচি প্রেসক্লাবে ভুক্তভোগী বাক প্রতিবন্ধী মনিরুল ইসলাম ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেন তার বড় ভাই মোজাম্মেল হক। এরই প্রতিবাদে আজ ৩১ জানুয়ারি শুক্রবার সকালে হাজী জুলহাস উদ্দিন একই স্থানে সংবাদ সম্মেলন করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি