1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্না হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আল আমিনকে অস্ত্রসহ গ্রেপ্তার - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি

বৈষম্য বিরোধী আন্দোলনে মুন্না হত্যা মামলায় ছাত্রলীগ নেতা আল আমিনকে অস্ত্রসহ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৩০৬ Time View

মাটি মামুন রংপুর : রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার। তিনি জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন কোতোয়ালি থানার একটি চৌকস দল নগরীর বাবু পাড়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে গ্রেফতার করে। তিনি স্টেশন বাবু পাড়ার মৃত দুলাল মিঞার পুত্র। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। মোহাম্মদ শিবলী আরও জানান, আল আমিন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা এবং গুলিতে আহত বিএনপি নেতা মামুন হত্যাচেষ্টার এজাহারভুক্ত আসামি। তিনি রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ছাত্র আন্দোলন দমাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, হত্যা মামলার আসামি এবং অপরাধীরা যেখানেই আছে সেখান থেকেই তাদেরকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছি। এ বিষয়ে জিরো টলারেন্স ফলো করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি