1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ব্যবসায়ী নিয়াজ হত্যা চেষ্টা মামলার আসামি সালাউদ্দিন গ্রেফতার  - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল

ব্যবসায়ী নিয়াজ হত্যা চেষ্টা মামলার আসামি সালাউদ্দিন গ্রেফতার 

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৩৪৪ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে নিয়াজ উদ্দিন আহমেদ (৫৩) নামের এক ব্যবসায়ীয় কাছে চাঁদার দাবিতে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের কৃত মামলার এজহার নামীয় আসামি সালাউদ্দিন ওরফে সালুকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। ২জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে বন্দর নবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হত্যা চেষ্টা ও ভাংচুর মামলার আসামি সালাউদ্দিন নবীগঞ্জ এলাকার মৃত আলাউদ্দিন মিয়ার পুত্র। এর আগে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ সহ ১৪ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছিলেন ব্যবসায়ী নিয়াজ উদ্দিন।যাহার মামলা নং – ৩২, তাঃ ২৬/১২/২৪ ইং। ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৮৫/৩৮০/৪২৭/১১৪/৫০৬ পেনাল কোড।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, বন্দর থানাধীন টি হোসেন রোড এলাকায় বাদী নিয়াজ উদ্দিন এর  কদমরসুল কমিউনিটি সেন্টার নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। মামলায় অভিযুক্ত বিবাদী এহসান চেয়ারম্যান এর নির্দেশে অপরাপর বিবাদীগণ তার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় উপরোক্ত বিবাদীরা বাদীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করে নেয়। পরবর্তীতে বিবাদীরা বাদীর কাছ থেকে পুনরায় ২,০০,০০০/ টাকা চাঁদা দাবি করে থাকে। বিবাদীদের দাবিকৃত সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা দীর্ঘদিন যাবৎ বাদীকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করে আসছিল। পরবর্তীতে ধার্যকৃত চাঁদা না দেওয়ার কারণে ব্যবসায়ী নিয়াজ উদ্দিন ও তার ভাগিনা বাবুর উপর বিবাদীগণ হামলা করে এবং ব্যবসায়ী নিয়াজ উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা সহ তার ব্যাবসায়িক প্রতিষ্ঠান কদম রসুল কমিউনিটি সেন্টারে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্ষতিসাধন করে। আটক সালাউদ্দিনকে ২ জানুয়ারি দুপুরে আদালতে প্রেরন করে বন্দর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি