1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মধ্য জানুয়ারিতেই উৎপাদনে আসছে পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট - শিক্ষা তথ্য
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর লক্ষ্মীপুরের শিশুকে বলাৎকারের অভিযোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা গ্রেফতার

মধ্য জানুয়ারিতেই উৎপাদনে আসছে পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৪১১ Time View
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত মেগাপ্রকল্প পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট শীঘ্রই উৎপাদনে আসছে। এ মাসেই চালু হচ্ছে প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট উৎপাদন শুরু হবে জুনে। সব মিলিয়ে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এই কেন্দ্র থেকে। যা চাহিদার প্রায় ১০ শতাংশ। এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামে তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি। তবে এ মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে, বাণিজ্যিকভাবে শুরু হবে মার্চে। পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান বলেন, উৎপাদন চালু রাখার জন্য এক লাখ ২৫ হাজার টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে এক লাখ ৬৫ হাজার টন। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৯ টাকা। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টিপিসি (কর্মাশিয়াল),  ম্যানেজার মি. ইয়াং বলেন, কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি অত্যাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির। আন্তর্জাতিক মানদন্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে। যারফলে পরিবেশের ওপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোন প্রভাব পরবে না বলে জানিয়েছেন চীনের এই প্রকৌশলী।উল্লেখ্য বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা ৫ হাজার ৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী পুরোপুরি চালু হলে দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি