1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মহিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার -৩ - শিক্ষা তথ্য
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

মহিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার -৩

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৯২ Time View

কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুরে ২৫০ পিস ইয়াবা সহ তিন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮ দিকে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা এলাকার ২নং ওয়ার্ডের পুরান মহিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শাকিব আল ইমরান ওরফে হাত কাটা ইমরান (২৬), আসাব (৩০), সিহাব (২৮), এরা সকলেই কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এরা মহিপুর এলাকায় মাদকের মূল হোতা হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের নিজ বসত বাড়ির আঙ্গিনা  থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মশিউর রহমান নামের অপর এক মাদককারবারী জানালার দিয়ে পালিয়ে যায়। তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামী। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি