1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাওলানা সাদ কান্ধলভীকে ভিসা দেওয়ার দাবি হেফাজত নেতা মুফতি ইজহারুলের - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

মাওলানা সাদ কান্ধলভীকে ভিসা দেওয়ার দাবি হেফাজত নেতা মুফতি ইজহারুলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩২৩ Time View

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- টঙ্গীর বিশ্ব ইজতেমায় আগমনের জন্য তাবলীগ জামাতের বিশ্ব আমীর মাওলানা সাদ কান্ধলভীকে ভিসা দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, “মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে আগমন নিশ্চিত হলে কমপক্ষে ২০ হাজার বিদেশী অতিথি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। এদের মধ্যে প্রায় ২/৩ হাজার আরব দেশের রাজ পরিবারের সদস্যও থাকবেন।”
তিনি আরও বলেন, “গত ৮ বছর ধরে ফেরারী ফ্যাসিবাদী সরকারের কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সাদ কান্ধলভীকে বিশ্ব ইজতেমায় আসতে না দিয়ে বাংলাদেশের মান সম্মানের অপূরণীয় ক্ষতি করেছে।
প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে লেখা চিঠিতে মুফতী ইজহারুল ইসলাম তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, “আশা করি, আপনি দেশের মান সম্মান ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করে সমস্ত মুসলিম উম্মাহর প্রশংসা অর্জন করবেন।”
উল্লেখ্য, মুফতি মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরী ইসলামী ঐক্যজোট বাংলাদেশের চেয়ারম্যান এবং চট্টগ্রাম মহানগরীর জামিয়াতুল উলূম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি