1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরায় ইউপি কার্যালয় ভাঙচুর ও চেয়ারম্যানকে আক্রমণ মামলায় একজন কারাগারে - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মাগুরায় ইউপি কার্যালয় ভাঙচুর ও চেয়ারম্যানকে আক্রমণ মামলায় একজন কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৯৫ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার ৬ নং কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোঃ আইয়ুব হোসেন খানকে আক্রমণ করে আহত ও ইউনিয়ন পরিষদের কার্যালয় ভাঙচুরের মামলায় তিতাস আহমেদ কেবু (৪৫) নামে একজনকে আটক করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও অন্য মামলায় দুই জনকে আটক করা হয়েছে। শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, বুধবার সকাল ১১ টা ৪৫ মিনিটের সময় উপজেলার ঘাসিয়াড়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে তিতাস আহমেদ কেবু কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে ভাঙচুর করে। এসময় ঐ ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক মোঃ আইয়ুব হোসেন খান তাকে বাধা প্রদান করলে তাকেও মেরে জখম করে। তিনি জানান,এ ঘটনায় বিকেলেই চেয়ারম্যান আইয়ুব হোসেন বাদী হয়ে তিতাস আহমেদকে আসামি করে ৪৪৭/৪২৩/৪২৪/৩০৭/৪২৭/ ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন ।

শ্রীপুর থানার মামলা নং ০১ তারিখ ০৫-০৩-২০২৫ ইং ।পুলিশ রাতে ঘাসিয়াড়া গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি তিতাস আহমেদ কেবুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোঃ আইয়ুব হোসেন খান বলেন, তিতাস আহমেদ এবং তার ভাই পিয়াস আহমেদ পিয়ালি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আমার নামে প্রকাশ্যে অপ্রকাশ্যে এবং ফেসবুকের মাধ্যমে আজেবাজে কথা বলে আসছে। আমি কোনদিন তাদের কোন কথার প্রতিবাদ এবং উত্তর দিই নাই। কেবু মাঝে মাঝে আমাকে প্রান নাশের নাসের হুমকি দিয়েও আসছে তবে গতকাল সে যা করেছে তা খুবই মারাত্মক। সে বুধবার ইউনিয়ন পরিষদের কার্যালয় ভাঙচুর করেছে। আমি বাধা প্রদান করলে আমার উপর আক্রমণ করেছে , আলমারি থেকে নগদ টাকা নিয়ে গেছে। কেবুর কাছ থেকে কেউই নিরাপদ না। বিভিন্ন সময় এসে বিভিন্ন মানুষকে মেরে আহত করছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি