1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্যসচিব মনোয়ার - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্যসচিব মনোয়ার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১১ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি মাগুরা: জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্যসচিব মনোয়ার আলী আহমেদ ও মনোয়ার হোসেন খান মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়। নতুন এ কমিটিতে আহ্বায়ক হয়েছেন আলী আহমেদ। আর সদস্যসচিব হয়েছেন মনোয়ার হোসেন খান। যুগ্ম আহ্বায়ক হয়েছেন যথাক্রমে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর ও পিঁকুল খান। জানা যায়, ২০১৯ সালের ২৬ আগস্ট বিএনপি নেতা আলী আহমেদকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। চলতি বছরের ১২ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি বাতিল করা হয়। তিন মাস পর আবার জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। বিএনপি নেতারা বলছেন, ২০১৪ সাল থেকে এ নিয়ে চতুর্থবারের মতো জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি