1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাহে রমজানকে স্বাগত জানিয়ে শার্শায় জামায়াতের মিছিল - শিক্ষা তথ্য
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা বরগুনায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান ও সূর্যমুখী বীজ বিতরণ রাউজানের পশ্চিম গুজরায় মগদাই স্কোয়াড কর্তৃক ডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন বন্দরে নির্বাচনকে সামনে রেখে ‘ক্রাইম কন্ট্রোল মিডিয়া’র পরিচিতি সভা অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন ফতুল্লায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাসেমী

মাহে রমজানকে স্বাগত জানিয়ে শার্শায় জামায়াতের মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮৭ Time View
বেনাপোল প্রতিনিধিঃ- পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগআঁচড়া অঞ্চলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বিকাল ৫ টার সময় বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়। র‌্যালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান। র‍্যালীপূর্বক সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এ সময় আরো বক্তব্য রাখেন, শার্শা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদ, ঝিকরগাছা থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী, সেক্রেটারী মাষ্টার তবিবুর রহমান, কায়বা ইউনিয়ন জামায়াতের আমির আমিরুল ইসলাম, সেক্রেটারি গাজী মাওলানা রুহুল আমিন ও গোগা ইউনিয়ন জামায়েতর আমির মাওলানা ইব্রাহিম খলিল। মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে। স্বাগতম মিছিলে জামায়াত ও শিবির নেতৃবৃন্দ ছাড়াও ধর্মপ্রাণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি