1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩০৬ Time View
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও। কারণ, নির্মম হলেও সত্য তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণ বা উন্নয়ন নয়, কেবলই ক্ষমতায় আসবার সর্বোচ্চ চেষ্টা। আন্তর্জাতিক নারী দিবস ও সাবেক জাপা নেত্রী কাজী মুন্নী আলম-এর নতুনধারায় যোগদান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।   ৮ মার্চ সকাল ১০ টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য যে, জাতিকে কষ্টে রাখার প্রতিযোগিতায় অতিতের মত এখানকার সরকারের একটি অংশ ভূমিকা রাখছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ৭ মাসে চরম বাজে সময় পার করছে। সেই সাথে সামাজিক অবক্ষয়রোধেও ব্যর্থ হয়েছে ছাত্রদের সমর্থনে গঠিত এই সরকার। সেই সাথে আছে আইন-শৃঙ্খলার চরম অবনতি। এই বর্তমান থেকে উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা চায় অনতিবিলম্বে বেকারত্ব, দারিদ্র-দুর্নীতিরোধের পাশাপাশি সিগারেট-মাদক-জর্দা ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জরুরী হয়ে আছে। তারা যদি দেশকে সত্যিই ভালোবেসে সরকার পরিচালনা করতে চায়, তাহলে এই কাজগুলো তারা করবে বলে আমি বিশ্বাস করি। তার ব্যতয় হলে বুঝে নেবে বাংলাদেশ যে, জাতি হিসেবে আমরা আবারো প্রতারিত-পরাজিত হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি