1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন ঐকের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য

মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন ঐকের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : অন্তবর্তী কালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, ৫ আগষ্টের পর কিছু দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় লুট, হামলা ভাংচুর করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেফতার করেছি এবং ৭০ টার অধিক মামলা হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান রাখাইন ঐকের বিকল্প নেই। তিনি আরও বলেন, বেশিদিন ক্ষমতায় নাই। কিছু সংষ্কার কাজ করে নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিবো। আমাদের প্রিয় দেশে ধর্মীয় কোন বৈষম্য নাই। আগামী দিনে অনেক চ্যালেঞ্জ আসবে, সকল ধর্মের মানুষ এক সঙ্গে মোকাবেলা করবো। আমাদের ঐক্যের বন্ধন মজবুত করতে হবে।
পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় জামি’য়া মহিউসসুন্নাহ কমপ্লেক্সে বিভিন্ন ধর্ম ও শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন অন্তবর্তী কালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন। সোমবার শেষ বিকেলে কুয়াকাটার জামি’য়া মহিউসসুন্নাহ মাদ্রাসার মিলনায়তনে ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশন এর উদ্যেগে রাখাইন, হিন্দু, খৃস্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী হাবিবুর রহমান মিসবাহ ।
শীতবস্ত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ। বৃদ্ধ আবুল হোসেন ও রাখাইন মংখেন বলেন, ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন থেকে প্রতিবছরই আমাদের ঈদের সময় এবং শীতে উপহার দেয়। উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। যে হুজুরে দিয়েছে তার জন্য দোয়া করি।
ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ বলেন, ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার শতাধিক গরীব অসহায় মসলিম, হিন্দু, রাখাইনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ. ম খালিদ হোসাইন উপস্থিত থেকে সকলের মাঝে উপহার তুলে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি