1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় খেলাধুলার গুরুত্ব অপরিসীম- মোশাররফ হোসেন - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় খেলাধুলার গুরুত্ব অপরিসীম- মোশাররফ হোসেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৪০৭ Time View

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবেন এই যুবকরা। যুবকরা যত সুস্থ থাকবে, যত বেশি শক্তিশালী থাকবে তবেই আমাদের দেশ এগিয়ে যাবে। তাই এই যুবকদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন। আর এই লক্ষ্যে তাদেরকে বেশি বেশি খেলাধুলায় সম্পৃক্ত রাখতে হবে। আর শ্যাডো ক্রিকেট খেলা তারই প্রাথমিক ধাপ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কলাপাড়া মহিলা কলেজ সংলগ্ন খেলার মাঠে কলাপাড়া বাজার আয়োজিত নাইট শ্যাডো ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষা এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত না থাকলে ঐ সকল যুবক মাদকে আসক্ত হয়। যার ফলে তাদের পরিণতি হয় কিশোর গ্যাংয়ে ফলে তারা সমাজে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। কলাপাড়া উপজেলায় এই ধরনের যত খেলাধুলা হবে সকল খেলায় সহায়তা দেবেন বলে জানান তিনি। টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কলাপাড়া উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার। কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান শহীদ মাতব্বরসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। খেলায় নাহিয়ান ট্রেডার্স বাদুরতলী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আরিফ সিকদার ও পৌর ব্যবসায়ী সমবায় সমিতির ক্রীড়া সম্পাদক রহিমুল হক হিরু। খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি