1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যুবদলের প্রস্তুতি সভায় মিনহাজ মিঠু যুবদলের ট্যাক লাগিয়ে যারা চাঁদাবাজি করছেন তারা যুবদলের কেউ না - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

যুবদলের প্রস্তুতি সভায় মিনহাজ মিঠু যুবদলের ট্যাক লাগিয়ে যারা চাঁদাবাজি করছেন তারা যুবদলের কেউ না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৮৭ Time View

বন্দর প্রতিনিধি: বন্দরে যুবদলের ট্যাক লাগিয়ে যারা চাঁদাবাজি করছেন তারা যুবদলের কেউ না বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বন্দর থানা যুবদলের সভাপতি প্রার্থী মিনহাজ মিঠু বলেছেন, চাঁদাবাজি, দুর্নীতি করে যুবদলকে নষ্ট করা যাবে না। যারা চাঁদাবাজি করছেন তারা যুবদল থেকে সরে গিয়ে চাঁদাবাজি করেন কারণ আপনাদের যুবদলে কোন পদপদবী নেই, এতএব এই চাঁদাবাজি বন্ধ করেন।
মঙ্গলবার ২৮ জানুয়ারি বিকেল ৩ টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ সোহরাওয়ার্দী ক্লাবে ২২নং ওয়ার্ড যুবদলের আয়োজিত বন্দর থানা যুবদলের কর্মী সম্মেলনে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রস্তুতি সভায় ২২নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী মোঃ মসহিন মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা রছির সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বন্দর থানা যুবদলের সভাপতি প্রার্থী মিনহাজ মিঠু।
সমন্বয়কদের উদ্দেশ্যে করে প্রধান অতিথির বক্তব্যে মিনহাজ মিঠু বলেন, নতুন নতুন কিছু সমন্বয়ক আছে ছাত্রলীগের প্রেতাত্মা ডুুকে বড় বড় কথা বলছে, দেশ তারা স্বাধীন করছে। বিএনপির ৪৭৯ জন লোক মারা গেছে এরা কারা, যারা আন্দোলন সংগ্রাম করে জেল খেটেছেন আর কয়জন ছাত্র জেল খেটেছে। অথচ হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের নামে মামলা রয়েছে, এখন ছাত্ররা বলে তারার দেশ স্বাধীন করেছে। কিছু ছাত্রলীগের কুলাঙ্গ ছাত্র সমাজের সাথে ঢুকে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি আরও বলেন, যুবদল কোন চাঁদাবাজদের দল না, আমরা শহীদ জিয়া ও তারেক জিয়ার আদর্শের রাজনীতি করি। সামনে অনেক দূরদিন আছে বিএনপি দলটাকে নষ্ট করবেন না, সামনে নির্বাচন আছে মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে। জনগনের সাথে আমাদের মিশতে হবে এবং মানুষের ভালোবাসা পেতে হবে।
প্রস্তুতি সভায় ত্যাগী নেতার্কীদের মূল্যায়ন সহ মিনহাজ মিঠুকে সভাপতি করার আশা ব্যক্ত করে বক্তব্য রাখেন ১৯নং ওয়ার্ড যুবদল নেতা দিপু, ২০নং ওয়ার্ড যুবদল নেতা আদনান, ২১নং ওয়ার্ড যুবদল নেতা আমির হোসেন, সুমন, ২২নং ওয়ার্ড যুবদল নেতা মোতাহার, শফিক, মোঃ মাসুম, আসলাম, মনির খান, লিটন, ২৩নং ওয়ার্ড যুবদল নেতা সমির, ২৪নং ওয়ার্ড যুবদল নেতা শফিক, ২৭নং ওয়ার্ড যুবদল নেতা বিল্পব, সোহেল, বন্দর ইউনিয়ন যুবদল নেতা শামীম, কলাগাছিয়া ইউনিয়ন যুবদল নেতা নুরুল হক, সাইফুল ইসলাম, আল আমিন, মহিন। প্রস্ততি সভায় ১৯ থেকে ২৭নং ওয়ার্ডের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি