1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব তিন পরিবার - শিক্ষা তথ্য
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন ওসমান হাদিকে হত্যার চেষ্টা প্রতিবাদে বাউফলে বিএনপি প্রার্থী শহিদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ শরীফ ওসমান হাদিকে গুলি: অভিযুক্ত মাসুদের বাড়ি বাউফল রূপগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও নবাগত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব তিন পরিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৮৪ Time View

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে।৮ এপ্রিল (মঙ্গলবার) ভোর ৬ টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন এলাকার মৃত জামাল আহমেদের ছেলে অটোরিকশা চালক মুহাম্মদ বেলাল উদ্দিন, মো. মিঠু ও মৃত নবাব মিয়ার ছেলে মুহাম্মদ নওশাদ।এছাড়াও বেলাল উদ্দিনের ছেলে আসন্ন এসএসসি পরীক্ষার্থী মো. সাজিদের প্রবেশপত্র, বইখাতা সম্পূর্ণরূপে পুড়ে যায় এবং বেলাল উদ্দিনের ৪ বছরের ঘুমান্ত মেয়ে মরিয়মের পায়ে ও মাথার চুলের অংশবিশেষ পুড়ে যায়।ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশি মোহাম্মদ ইলিয়াস সুমন বলেন, ভোরে বেলাল উদ্দিন নামাজ আদায়ের জন্য উঠে দেখেন তার রান্না ঘরের দিকে আগুন জ্বলছে।

তার চিৎকারে আশেপাশের লোকজন ঘুম থেকে উঠে আগুন নিভাতে ঝাঁপিয়ে পড়ে। দ্রুত আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছু বের করা সম্ভব হয় নি। সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস এসে সকাল সাড়ে ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপূর্বেই অগ্নিকাণ্ডে সেমিপাকা ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় দলিলপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকা মত ক্ষয়ক্ষতি হয়।ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিতে আসা সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মাওলানা আবুল বশর বলেন, তারা খুবই অসহায় পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই দিতে সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জাহেদুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি