1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রাউজান নোয়াপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান,১৩ ব্যবসায়ীকে জরিমানা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

রাউজান নোয়াপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান,১৩ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩২৮ Time View

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ।এ সময় দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না রাখা এবং মেয়াদউত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের অপরাধে বিভিন্ন ব্যবসায়ীকে ১৩ টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা সহ সংশ্লিষ্টরা এসময় ইউএনওর সাথে ছিলেন। জানাগেছে, গত ২ মার্চ থেকে এ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। প্রথম দিন ফকিরহাট বাজার,২য়দিন আমিরহাট বাজার, ৩য় দিন নতুন হাট বাজার ও বৃহস্পতিবার নোয়াপাড়ায় অভিযান পরিচালিত হয়েছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি