1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জের দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা - শিক্ষা তথ্য
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে অসহায় প্রতিবন্ধী এতিমদের জমি দখল: ৩ যুগ ধরে ‘জামায়াত নেতা’ নুরুল ইসলামের দাপট রাজশাহীতে জামিনে ফিরে বিএনপি নেতার তাণ্ডব : অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর-লুটপাটের অভিযোগ রুপগঞ্জের প্রতিটি ইউনিয়নে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প শুরু পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা: রায়পুরে দালাল চক্রের মূল হোতা হাবিব ভূইয়া মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎

রূপগঞ্জের দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০৩ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সাব-রেজিস্ট্রার খন্দকার গোলাম কবির ও রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হানিফকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৩এপ্রিল রবিবার সাব-রেজিস্ট্রি অফিসের মিলোনায়তনে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুল ভেন্ডার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু মোঃ মাসুম।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রফিক, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলিল লিখক সমিতির সাংগঠনিক সম্পাদক ছালাউদ্দিন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির ৯নম্বর ওয়ার্ডের সভাপতি ও সমিতির সহ-সভাপতি আল আমিন মাসুদ, স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাকার মিন্টু, সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, সাইদুর রহমান প্রমুখ। পরে বিদায়ী সাব-রেজিস্ট্রারদের মধ্যে উপহার প্রদান ও মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি