1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

রূপগঞ্জে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩২৮ Time View

স্টাফ রিপোর্টার:রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকা থেকে শনিবার ভোরে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মো. হামিম ও আমির হামজা দীর্ঘদিন ধরে মুড়াপাড়া ও এর আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। রূপগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী জানান, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২৫), মৃত হজরত আলীর ছেলে মো. হামিম (২২) আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করতো। শনিবার ভোরে দুটি পিস্তল ও পিস্তলের ৮ রাউন্ড গুলিসহ তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, দীর্ঘদিন ধরে মুড়াপাড়া এলাকায় হামিম ও আমির হামজা আগ্নেয়াস্ত্র নিয়ে অপকর্ম চালিয়ে আসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের শনিবার নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি