1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে আরো ৭ হাজার পরিবারে ঈদ বস্ত্র বিতরণ - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের আত্মনির্ভরশীল করতে মদনপুরে দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি বাউফল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয়

রূপগঞ্জে আরো ৭ হাজার পরিবারে ঈদ বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩২৭ Time View

স্টাফ রিপোর্টার:গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও তার পরিবার
শনিবার রূপগঞ্জের ৪টি স্পটে আরো ৭ হাজার অসহায় পরিবারে ঈদে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেছেন। উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ হাজার পরিবারে খাদ্য সামগ্রী, ভুলতা স্কুল এন্ড কলেজে মাঠে ২ হাজার ২০০ পরিবার ও গাউছিয়া মার্কেটে ৯ শতাধিক পরিবার এবং মুড়াপাড়াস্থ ভুইয়া বাড়িতে ২ হাজার ১০০ পরিবারে শাড়ি কাপড়, লুঙ্গী, থ্রি-পিস ও পাঞ্জাবী বিতরণ করেছেন। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিনের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এ সময় উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির, সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া প্রমুখ।

অপরদিকে ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া। বক্তব্য
রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইা দিপু, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আশরাফুজ্জামান ইমন, কামাল হোসেন, শাকিল আহমেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফুল হক, রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ প্রমুখ। বেলা সাড়ে ১২টায় গাউছিয়া মার্কেটের অফিস প্রাঙ্গনে আরো ৯ শতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি কাপড় লুঙ্গি বিতরণ করা হয়। পরে দুপুর ২টায় মুড়াপাড়াস্থ ভুইয়া বাড়িতে ২ হাজার ১০০ অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি কাপড়, লুঙ্গী, পাঞ্জাবী ও থ্রি-পিছ বিতরণ করেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, গাউছিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সহধর্মিনী ইয়াসমিন ইসমাইল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি