1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৩২৭ Time View

মোঃ আবু কাওছার মিঠু স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জের সদর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক জিন্নাত আলি,মোশারফ মোল্লা,সালাউদ্দিন মোল্লা, মানসুর মিয়া,শামীম ভূঁইয়াসহ আরো অনেকে । অপরদিকে উপজেলার কাঞ্চন পৌর পার্ক প্রাঙ্গণে পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কোহিনুর আলম, যুবদল নেতা আবদুল্লাহ, মোস্তফা কামল শিপন প্রমুখ। কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলজার হোসেনের সভাপতিত্বে নগরপাড়া এলাকায় আলোচনা সভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাপ্পু, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি