1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিককে পিটিয়ে আহত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ হাদীর খুনী ডিপ স্টেট’ হলে জড়িত নাহিদ গং : মোমিন মেহেদী গরীবের আশ্রয় আজ ভাড়ার খাতায়: আখোলা ইউনিয়নে সরকারি আবাসন নিয়ে হৃদয় বিদারক অভিযোগ

রূপগঞ্জে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিককে পিটিয়ে আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৩৬ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় নয়া দিগন্ত পত্রিকার কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরকে পিটিয়ে আহত করেছে দু্র্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক শফিকুল ইসলাম মীর জানান, তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গতকাল শুক্রবার রাত ১০ দিকে উপজেলার সাওঘাট এলাকায় স্থানীয় সন্ত্রাসী সিয়াম সহ তার সহযোগীরা শফিকুলের চাচাতো ভাই মনিরের ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক জহিরুলকে মারধোর করে একটি মোবাইল ও পকেটে থাকার টাকা ছিনিয়ে নেয়।

বিষয়টি গার্মেন্টস শ্রমিক জহিরুল সাংবাদিক শফিকুলকে জানালে তিনি সিয়ামকে জিজ্ঞাসা করে এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সিয়ামসহ তার সহযোগীরা তার উপর হামলা করে পিটিয়ে আহত করে। এসময়

শফিকুলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় রাতেই  শফিকুল ইসলাম  বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিক শফিকুলের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি