1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে প্রচারিত সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির একাংশের পূনরায় সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য

রূপগঞ্জে প্রচারিত সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির একাংশের পূনরায় সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃসম্প্রতি বিভিন্ন মিডিয়ায় প্রচারিত নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির একাংশের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য প্রত্যাহার করে পুনরায় সংবাদ সম্মেলন করা হয়েছে।  ১৬ মার্চ রবিবার সকালে কায়েতপাড়ার পূর্বগ্রামে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার সাংবাদিকদের  বলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্চাসেবকদলের আহবায়ক মাহবুবুর রহমান ও রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচীব আলী আহমেদের  বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে কিছু অভিযোগ তুলে বক্তব্য প্রদান করি। যা ছিলো ষড়যন্ত্রকারীদের দেয়া ভুল তথ্যে ও  ভুলতায় আয়োজিত একটি সভায় অভ্যন্তরীন ভুল বুঝাবুঝির বহিঃপ্রকাশ।  প্রকৃতপক্ষে মাহবুবুর রহমান ও আলী আহমেদগং উক্ত অভিযোগের সাথে সম্পৃক্ত নয়। আমরা বিগত সময়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামীলীগের হামলা,মামলার শিকার হয়ে কারা নির্যাতিত হয়েছি। বিগত স্বৈরাচার সরকার হঠাতে একসাথে রাজপথে মাহবুব ভাইসহ আমরা ছিলাম। ভবিষ্যতেও থাকবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে, দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেবের হাতকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ ১ আসনের ভোটের বিজয়  আনতে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন  জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম  সম্পাদক ফেরদৌস ফরহাদ, জেলা ছাত্রদলের সদস্য সুমন বেপারী, কায়েত পাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিএনপি নেতা খন্দকার ফারুক হোসেন নয়ন, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক খাইরুল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, সাবেক সাধারণ সম্পাদক ওমর হোসেন সোহাগসহ স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি