1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে বিপুল পরিমাণে মাদকসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার - শিক্ষা তথ্য
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী ঝালকাঠিতে নানান অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন ফতুল্লা পুলিশ র‍্যাবের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা সহ ১২ জন গ্রেফতার দূর্গম এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ খুলনায় ওএমএস চাল আটা ক্রয় করে বড্ড খুশি হতদরিদ্র পরিবার বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

রূপগঞ্জে বিপুল পরিমাণে মাদকসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৩৭ Time View

স্টাফ রিপোর্টার:রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটার জব্দ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাতে ও শনিবার (৮ মার্চ) ভোর রাতে উপজেলার চনপাড়া ও রূপসী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো- রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মকবুলের
ছেলে ইলিয়াছ (২৬), কাঞ্চন পৌরসভার তাড়ৈল এলাকার আবু সাঈদের ছেলে কাউছার মিয়া (২৭), সাজ্জাদ আলীর ছেলে কাজী ফয়সাল (৩১),
মুল্লুক চান মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৮)।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার রূপসী বাসষ্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি কাউসার মিয়া, ফয়সাল ও শরীফ এবং শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চনপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার ২০০ টাকা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি