1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড: ১৯ টি দোকান পুড়ে ছাই - শিক্ষা তথ্য
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় আজ মোখলেছুর রহমান শাহ (র:) বার্ষিক ওরশ আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী চুনারুঘাটে সেনা বাহিনীর অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক ময়মনসিংহ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেন ফুলপুর দেওভোগ মাদ্রাসা মৃধা বাড়ির আঙ্গিনায় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

রূপগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড: ১৯ টি দোকান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩২৬ Time View

মোঃ আবু কাওছার মিঠু রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো বিশ্বরোড এলাকায় গ্রীন সিটি সুপার মার্কেটে নামক একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে মার্কেটে থাকা ১৯ টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গতকাল রাতে উপজেলা তারাবো বিশ্বরোড এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাত সোয়া ২ টার দিকে তারাবো বিশ্বরোড এলাকায় হাসানের ভাঙ্গারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশে থাকা গ্রীন সিটি সুপার নামক টিনশেড মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আমাদের কাঁচপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। ততক্ষনে মার্কেটের ভিতরের কাঠের ফার্নিচার, মোটর পার্টস, কাপড়ের দোকান সহ ১৯টি দোকান পুড়ে যায় ছাই হয়ে গেছে। আগুনে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি