1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৭৩ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্বজনরা। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও এলাকায় ভুক্তভোগীর বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী শাহিন মিয়ার বাবা লিয়াকত আলী, মা শায়েস্তা বেগম, লেকো মিয়া, রোজিনা আক্তার সহ অন্যান্য প্রতিবেশীরা। এসময় ভুক্তভোগী শাহিন মিয়ার বাবা লিয়াকত আলী বলেন, দুই পক্ষ মারামারি লেগেছিল আমার ছেলে শাহিন তাদেরকে ছাড়িয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে তারা আবার সংঘর্ষে জড়ায় এতে উভয়পক্ষই আহত হয়। অথচ তারা আমার বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয়। আবার মাসুম বিল্লাহ তার নিজের বাড়িতে নিজে গুলিবর্ষণ করে যার সিসিটিভি ক্যামেরা ফুটেজ আপনারা দেখেছেন। সেই ঘটনায়ও আমার ছেলে শাহিনকে আসামি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। রাজনৈতিক প্রতিহিংসার বলি আমার ছেলেকে বানাবেন না। প্রশাসনের কাছে আবেদন জানাবো ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দেন। আমার ছেলে অপরাধী হলে শাস্তি পাক নিরপরাধ হলে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়া হউক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি