1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার পলাতক আসামী সেলিম রেজা গ্রেফতার - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস ২০২৬খ্রিঃ উপলক্ষে বীর শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি রূপগঞ্জে ভূমিদস্যু আন্ডা রফিক এলাকায় ফেরায় কায়েতপাড়ায় আতঙ্ক: বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনের চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ গলাচিপায় পেট্রল-অকটেন সংকট মহান স্বাধীনতা দিবসে আইউব আলী ফাহিমের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

রূপগঞ্জে হত্যাসহ বহু মামলার পলাতক আসামী সেলিম রেজা গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৯৩ Time View

মোঃ আবু কাওছার মিঠু   রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ অপারেশন ডেবিলহান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে  হত্যাসহ বহু মামলার পলাতক আসামী আওয়ামীলীগ নেতা সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২২ মার্চ শনিবার ভোর রাতে উপজেলার চনপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত সেলিম রেজা রূপগঞ্জের চনপাড়া এলাকার আব্দুল হালিম সাউদের ছেলে। স্থাণীয়রা জানায়,  আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় নিজেকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা, জোরপূর্বক জমিদখল, বালু ভরাটসহ এলাকায়  বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড অপকর্ম করে আসছিল সেলিম রেজা। তার ভয় ও অত্যাচারে অনেকে হয়েছিল এলাকা ছাড়া। তার বিরুদ্ধে কেউ কোনদিন মুখ খুলতে পারেননি। প্রতিবাদ করলেই শিকার হতো নির্যাতনের।

তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ২০১৮ সালে একটি হত্যা, ২০১৯ সালে ধর্ষণ, চাঁদাবাজি ও দূর্নীতি দমন কমিশনে একটি, ২০২১ সালে মাদক ও ২০২৪ সালে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ৫ আগষ্টের পর থেকে এলাকা ছাড়া ছিল সেলিম রেজা।    এদিকে শনিবার  ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করে।  তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।    রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অপারেশন ডেবিলহান্ট অভিযানে  সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সেলিম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি