1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে হাইওয়ে পুলিশের আটক বাণিজ্য - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

রূপগঞ্জে হাইওয়ে পুলিশের আটক বাণিজ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১২ Time View
রূপগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সড়ক মহাসড়কে অবাদে চলছে ফিটনেসবিহীন যানবাহন। মাসোহারার ভিত্তিতে চলছে ত্রিচক্রযান। হাইওয়ে পুলিশ প্রতিদিন সকাল-বিকাল ওইসব ফিটনেসবিহীন যানবাহন আটক করছে। আবার দেড় হাজার থেকে শুরু করে ৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে যানবাহন। রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে প্রতিদিন হাইওয়ে পুলিশের ওসি আশরাফ ও ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন ব্রিজ এলাকায় এসআই নাজমুলের নেতৃত্বে সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা আটক করে। পরে নির্ধারিত সময়ের মধ্যে অটোরিকশা ছাড়াতে দেড় হাজার টাকা ও সিএনজি চালিত অটোরিকশা ৪ হাজার থেকে ৫ হাজার টাকা নির্ধারন করে দেন। এক সাথে ১৫ থেকে ৩০টি যানবাহন আটক করে এ বাণিজ্য করা হয়। যানবাহনের আটক বাণিজ্যের কারণে ফুসে উঠছে স্থাণীয় চালকেরা।অন্যদিকে আটক বাণিজ্য নিয়ে হাইওয়ে পুলিশ ব্যস্ত থাকায় সড়ক, মহাসড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে। এছাড়াও ভুলতা, গোলাকান্দাইল দক্ষিণপাড়া, মুন্সি পাম্পের সামনে, কালাদী, চাঁন টেক্সটাইল ও কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশে হাইওয়ে পুলিশ প্রতিদিন ভোরে এবং সন্ধ্যার পর যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজি করে। একাধিক সিএনজি চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, হাইওয়ে পুলিশের আলী আশরাফ ও এসআই নাজমুলের সাথে মাসোহারা না করলেই গাড়ি আটক করে হয়রানি করে। তাই বাধ্য হয়ে মাসোহারা করে সড়কে গাড়ি চালাই। এছাড়াও অন্য রুটের গাড়ি এলে আটক করে ৫-৭ হাজার টাকা আদায় করা হয়। সড়কের যানজটের জন্য তারা হাইওয়ে পুলিশকেই দায়ী করেছেন। ভুলতা হাইওয়ে পুলিশের ওসি আলী আশরাফ জানান, মাঝে মাঝে ফিটনেসবিহীন যানবাহন আটকে অভিযান পরিচালনা করা হয়। তবে মাসোহারা আদায়ের অভিযোগ সঠিক নয়। তাছাড়া ভুলতা-কাঞ্চন সড়কে যানজট সৃষ্টির জন্যই ভুলতা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি