1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৯৩ Time View
নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য  বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার  (৫ মার্চ) সকাল ১১ টায় শহরের পৌরসভার গোডাউন রোডে উদ্বোধনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস।
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার, দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর বাজার, দালাল বাজার ইউনিয়নের দালাল বাজার ও চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে এ কার্যক্রম শুরু হয়। জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যেকোনো ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন। এ সময় আয়োজকরা জানান, প্রতিদিন ২০০০ জন উপকার ভোগী হিসেবে এ সুবিধা পাবেন। প্রতি ট্রাকে ৪০০ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে থাকবে চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুর ডাল ২ কেজি এবং সয়াবিন তেল ২ লিটার এবং প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
 শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২৮ মার্চ পর্যন্ত চলমান থাকবে বলেও জানান আয়োজকরা। উল্লেখ্য, এ কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি