1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে সম্পত্তি বিরোধে নারীর শ্লীলতাহানীর চেষ্টা, আহত-৪ - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ গলাচিপা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত এমপি ভিপি নুরের গলাচিপা-দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নুরের ফেসবুক পোস্ট নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ

লক্ষ্মীপুরে সম্পত্তি বিরোধে নারীর শ্লীলতাহানীর চেষ্টা, আহত-৪

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭১ Time View
লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুরের টুমচরে সম্পত্তি বিরোধের জেরে রহিমা বেগম (৪৭) নামে এক নারীর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ ওঠেছে। এসময় বাধা দিতে গেলে ওই নারীসহ একই পরিবারের চারজন আহত হন। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি। সম্প্রতি লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকায় আরিফের দোকানের সামনে এঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, রুহুল আমিন খলিফা, তার ছেলে লিটন, এমরান, হারুন ও হারুনের ছেলে শিহাব। ভুুক্তভোগীরা হলেন, তোফায়েল আহাম্মদ, তার স্ত্রী রহিমা বেগম, ছেলে হৃদয় ও রনি। তারা সবাই টুমচর এলাকার বাসিন্দা।ভিকটিম রহিমা ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রুহুল আমিন খলিফা এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। স্থানীয় অনেকেরই জমিন, তার নামে জালিয়াতির মাধ্যমে রেকর্ড করে ভোগদখলের চেষ্টা করেছেন তিনি। এনিয়ে এলাকায় অনেকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোন সমাধান হয়নি। সম্পত্তি দখলে নেওয়ার চেষ্টা’কে কেন্দ্র করে রুহুল আমিন খলিফার ছেলে লিটন ভিকটিম রহিমার শ্লীলতাহানীর চেষ্টা চালায় বলে জানান স্থানীয় অনেকেই।
ভুুক্তভোগী হৃদয় ও রনি জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার মাসহ অসুস্থ বাবা তোফায়েলকে মারধর করে রুহুল আমিন খলিফাসহ তাদের সন্তানরা। এঘটনার বিচার চান স্থানীয়রা। অভিযুক্ত রুহুল আমিন খলিফা জানান, তার ছেলেরা মারধর করেছে, এটা এলাকায় বসে সমাধান করা হবে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি