1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লামায় শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী বিতরণ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

লামায় শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২০০ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা আলীয়া এতিমখানা ও সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও চেক বিতরণ করেছে আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব লামা। রবিবার (৬ মার্চ) দুপুর ৩ টার দিকে লামা পৌর সভার চেয়ারম্যান পাড়াস্থ বেগম রোকেয়া হল রুমে এপেক্স ক্লাব অব লামা’র প্রেসিডেন্ট মোঃ তৈয়ব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এপেক্স ক্লাব অব লামার ভাইস-প্রেসিডেন্ট মোঃ বেলাল আহমদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিন্টু এসময় সংগঠনের নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে খাতা,কলম, পেনসিল,রাবার,কাটার,পেনসিল বক্স,স্কেল, জ্যামিতি বক্স,পাঠ্য পুস্তক সহ চেক বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় স্কুল-কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এপেক্স ক্লাব অব লামা। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এসব শিক্ষা উপকরণ ও চেক বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি