1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শার্শার গোড়পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

শার্শার গোড়পাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৭ Time View

শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের শার্শা কল্যান সমিতি’র উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারগন এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় শার্শার গোড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা কল্যান সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ।  এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্যদেন প্রধান অতিথি শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন, শার্শা কল্যান সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হাসান, যুগ্ম-সম্পাদক আনিছুর রহমান, মেহেদী হাসান টিটু, সৈয়দ কামরুজ্জামান কাজল, মশিয়ার রহমান, নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সালাম, আব্দুর রউফ মন্টু, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, শার্শা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, রেজা বাপ্পি, মুক্তিযোদ্ধা মোজাফফার হোসেন, গোড়পাড়া গোড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব ও আলহাজ্ব আনছারুল হক প্রমুখ।  শার্শা কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বলেন,  শার্শা কল্যান সমিতি একটি অরাজনৈতিক ও অলাভ জনক প্রতিষ্ঠান। এই সমিতির পক্ষ থেকে ১৫জন অভিজ্ঞ ডাক্তার সকাল ১০থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় ৫শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দিয়েছেন। তিনি বলেন, এর মধ্যে নাক, কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আখতারুজ্জামান, অর্থপেডিক্স ও ট্রমা সার্জারী বিশেষজ্ঞ শার্শা কল্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদ, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার ইকবাল হোসেন, ডেন্টাল বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার নাসিম জামান রিফাত, ডাক্তার তাসলিমা রহমান সেজুতি, ডাক্তার কে এম সেলিম মাহমুদ, ডাক্তার হাসানুজ্জামান,  ডাঃ সিনথিয়া জেরিন, ডাঃ শিমুল হোসেন, ডাঃ আহমেদ রুবায়েত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি