1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শার্শার নাভারন বাজারে এলো সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০ - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

শার্শার নাভারন বাজারে এলো সুজুকি জিক্সার ২৫০ ও জিক্সার এসএফ ২৫০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪০ Time View

বেনাপোল প্রতিনিধিঃমটোজিপি প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত পারফর্ম্যান্স এবং ডিজাইনের নতুন মাইলফলক হিসেবে আনুষ্ঠানিকভাবে সুজুকি জিক্সার ২৫০ সিরিজের উদ্বোধন করেছে সুজুকি বাংলাদেশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর )বিকাল ৫ টার সময় যশোরের শার্শার নাভারনে সাতক্ষীরা মোড়ে সুজুকি সুমি মোটরর্সে জাঁকজমকপূর্ণভাবে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ সিরিজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সুজুকি সুমি মোটরসের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম লাল্টু ও উত্তরা ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম কেক কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সুমি মোটরসের সেলস এক্সিকিউটিভের রাসেল ইসলাম, অ্যাকাউন্ট অ্যান্ড সেলসের ছাবিদ হোসেন, ম্যানেজার রফিকুল ইসলাম রনি, সিনিয়ার টেকনিশিয়ান নুর নবী, টেকনিশিয়াল সাওন, সিয়ামসহ সুমি মোটরসের সকল কর্মকর্তা কর্মচারী।

বাংলাদেশের মোটরবাইক বাজারে অত্যাধুনিক প্রযুক্তি ও পারফর্ম্যান্স নিয়ে এসেছে সুজুকি জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০। ২৫০সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে উন্নত ফুয়েল ইনজেকশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা সর্বোচ্চ পাওয়ার ডেলিভারি এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করে। উন্নত থার্মাল ম্যানেজমেন্টের জন্য এই অয়েল-কুল্‌ড ইঞ্জিনে আছে সুজুকি অয়েল কুলিং সিস্টেম, যার ফলে ইঞ্জিনের ওপর বেশি চাপ পড়লেও নিশ্চিত হয় সর্বোচ্চ পারফর্ম্যান্স।

জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ দ্রুতগতি এবং স্থিতিশীলতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখে। মটোজিপি প্রযুক্তির আদলে তৈরি ইঞ্জিন দ্বারা এই বাইকগুলো পারফর্ম্যান্স এবং এফিশিয়েন্সির পাশাপাশি রাইডিংয়ের ক্ষেত্রেও দিবে রেসিং টেকনোলজির অনন্য অভিজ্ঞতা। উভয় মডেলেই ৬-স্পিড গিয়ারবক্স রয়েছে, যা সঠিক শক্তি সরবরাহ এবং নিখুঁত নিয়ন্ত্রণ নিশ্চিত করে। ডুয়েল-চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রাইডারদের উচ্চ গতিতে বা হঠাৎ ব্রেকিংয়ের সময় নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে, যা বিভিন্ন রাস্তায় আত্মবিশ্বাসী রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি