1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শেরে বাংলা স্মৃতি পদক পেলেন কলাপাড়ার গাজী ফারুক - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

শেরে বাংলা স্মৃতি পদক পেলেন কলাপাড়ার গাজী ফারুক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৩০৭ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় গুরুত্বপূর্ন অবদান রাখায় কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক’কে শেরে বাংলা স্মৃতি পদক ২০২৫ এর স্বীকৃতি প্রদান করা হয়েছে। শেরে বাংলা এ,কে ফজলুল হক স্মৃতি পরিষদ ও সিজি কমিউনিকেশন বিডি এর যৌথ উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) বিকাল 8 টায় ঢাকার পল্টন টাওয়ার (৪র্থ তলা) বিজয়নগর ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে, অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরেবাংলা এ,কে ফজলুল হকের কর্মজীবন শীর্ষক আলোচনা সভা, শীত বস্ত বিতরণ ও শেরেবাংলা স্মৃতি পদক ২০২৫ অনুষ্ঠানে এ পদক প্রদান করেন।
শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পদক প্রদান করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আবদুস সালাম মামুন। এছাড়াও অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা কলেজ শিক্ষক সমিতি(বাকশিস)’র সভাপতি মো.মাসুম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি(বাশিস)’র সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুভূতি প্রকাশ করে গাজী মো. ফারুক বলেন, এ কৃতিত্ব কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ কলাপাড়া উপজেলার সকল বিএনপির নেতাকর্মী ও সুশীল সমাজের। তাকে সম্মানিত করায় তিনি শেরে বাংলা এ,কে ফজলুল হক স্মৃতি পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি