1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্যামনগরে সুন্দরবন দিবসের দাবীতে যুব - শিক্ষা তথ্য
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর লক্ষ্মীপুরের শিশুকে বলাৎকারের অভিযোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা গ্রেফতার মায়ের বিরুদ্ধে পরকিয়া ও হয়রানির অভিযোগ এনে বাবাকে নিয়ে সন্তানদের সংবাদ সম্মেলন

শ্যামনগরে সুন্দরবন দিবসের দাবীতে যুব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪৪ Time View

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসের স্বীকৃতি ও সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে ‘যুব ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নে ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিডিও ইয়ুথ টিমের আয়োজনে উপকূলের যুবদের অংশগ্রহণে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় এসময় সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার শাহীন ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনি খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী হাবিবুল ইসলাম,সিএনআরএস নবপল্লবের উপজেলা সমন্বয়কারী আরিফুর রহমান,সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, শিক্ষক,ছাত্রী ও সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ। এসময় সিএনআরএসএস নবপল্লবের আয়োজনে র্যালি, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় এলাকার রক্ষাকবচ। নানা কারণে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি হুমকির মুখে পড়ছে। সুন্দরবনকে না বাঁচালে উপকূল বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। সুন্দরবন রক্ষার গুরুত্ব তুলে ধরতে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবসের স্বীকৃতি এখন সময়ের দাবি। তাই সুন্দরবন দিবসের স্বীকৃতি দিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ ও জনসচেতনতা বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি