1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
শ্রীপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের জেল - শিক্ষা তথ্য
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

শ্রীপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের জেল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৪৯ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর গড়াই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় হাতে নাতে ৫ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের গড়াই নদী থেকে বালু উত্তোলনের খবরে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট গুঞ্জন বিশ্বাস৷ এ সময় বালু উত্তোলনে জড়িত থাকা ৫ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। আটকতৃতরা হলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার নাড়ুয়া গ্রামের তুষার মহাজন, একই গ্রামের মান্নান মোল্লার ছেলে হিরা মন্ডল, একই উপজেলার জামসাপুর গ্রামের মোমিন মন্ডলের ছেলে মোঃ জিন্না, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামের জমির খাঁর ছেলে ইমরান হোসেন ও একই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মুক্তার মোল্যা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস জানান, গড়াই নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় সেখান থেকে বালু উত্তোলনের কাজে জড়িত ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় প্রত্যেক কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি