1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ Time View

ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ বন্দরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বন্দর প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বন্দর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নানা শ্রেনী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন,সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,বন্দর শাখার সভাপতি এসএম শাহীন, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিকে রাসেল,

বন্দর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব,সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জিএম সুমন,ইমরান মৃধা,সাংগঠনিক সম্পাদক শাহ জামাল,দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সদস্য মামুনুর রহমান,সাংবাদিক টিআই কাজল,শ্যামল চন্দ্র দাস,শাকির আহম্মেদ বাপ্পি, নুরে আজাদ, রেজোয়ান হোসেন পাভেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। সাম্প্রতিক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়ে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অহেতুক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি