1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাবেক ছাত্রদল সভাপতি জাকির খানের মানবিক দৃষ্টান্ত: পথশিশুদের খাবারের জন্য প্রতিদিন ১,০০০ টাকা অনুদান - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আপন কমিউনিটি বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও জি. কে রাসেলের ৪৪তম জন্মদিন উদযাপন বন্দরে তিতাসের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি.কে. রাসেল এর জন্মদিন পালন অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গলাচিপায় গ্রেপ্তার-২ কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে আ.লীগ নেতা ফজলু ফকিরসহ ৩ জন গ্রেফতার বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ উপজেলা প্রশাসনের উদ্যোগে গুইমারায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত না,গঞ্জের ৫ শহীদ বুদ্ধিজীবীকে স্মরণ করা হয় না সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন

সাবেক ছাত্রদল সভাপতি জাকির খানের মানবিক দৃষ্টান্ত: পথশিশুদের খাবারের জন্য প্রতিদিন ১,০০০ টাকা অনুদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬০ Time View

একজন মানুষ যখন রাজনীতি থেকে সমাজসেবার পথে এগিয়ে আসেন, তখন তার পদক্ষেপ সমাজে আলো জ্বালায়। ঠিক তেমনই এক অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছেন সাবেক ছাত্রদল সভাপতি জনাব জাকির খান।

তিনি সম্প্রতি ‘স্বপ্নছোঁয়া পাঠশালা’র অসহায় ও পথশিশুদের খাবারের জন্য প্রতিদিন ১,০০০ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই মহৎ উদ্যোগের মাধ্যমে প্রতিদিন কিছু শিশু পাচ্ছে একবেলা আশার আলো, ভালোবাসা ও পুষ্টিকর খাবার।

স্বপ্নছোঁয়া পাঠশালার প্রতিষ্ঠাতা মোঃ হাইউল ইসলাম প্রধান হাবিব বলেন,
“আমাদের প্রতিদিনের খাবার সরবরাহের খরচ প্রায় ৫,০০০ টাকা। জাকির ভাইয়ের সহায়তা আমাদের আশাবাদী করেছে। যদি আরও কিছু হৃদয়বান মানুষ এগিয়ে আসেন অথবা জাকির ভাই এই সহায়তা বাড়াতে পারেন, তাহলে আমরা আরও শিশুদের পাশে দাঁড়াতে পারবো।”

এই ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ প্রয়াস নারায়ণগঞ্জ শহরের হৃদয়ে এক নতুন মানবিক বার্তা পৌঁছে দিচ্ছে—
“পথশিশুদের পাশে দাঁড়ানো মানেই একটি জাতির ভবিষ্যতের ভিত গড়া।”

জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এমন মহৎ কাজে জাকির খান আরও এগিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি