1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আটুলিয়া ইউনিয়ন বিএনপি'র মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে আটুলিয়া ইউনিয়ন বিএনপি’র মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩৩২ Time View

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,দেশনায়ক তারেক রহমান এর অঙ্গিকার সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের আটুলিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি’র ,বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিকনির্দেশনা মুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২২ নভেম্বর )বিকেলে সাবেক মেম্বার মোঃ রফিকুল ইসলাম এর রাইস মিল চত্ত্বরে আটুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,আটুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম জুলফিকার হায়দার । প্রধান বক্তার বক্তব্য রাখেন আটুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ঢালি,এস এম তোফাজ্জেল হোসেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ইন্জিনিয়ার গাজী আব্দুর রব বাপ্পী সাবেক সহ-সভাপতি সভাপতি সাতক্ষীরা জেলা ছাত্রদল।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান মিঠু বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বিএনপি সব ধরনের সহযোগিতা করে আসছে। অবশ্যই তাদের নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেশ সংস্কার করা উচিত। এই সময়টুকো দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধরে কাজ চালিয়ে যেতে হবে।ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, তারা বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রুখে দিতে হবে। যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

আরো উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন যুবদলের-যুগ্ম আহ্বায়ক আশরাফুল জ্জামান আল হেলাল, হোসেন মোহাম্মদ জনি, মোস্তফা কামাল সুমন,মোঃ মনিরুজ্জামান জুলেট, কৃষক দলের সভাপতি মোঃ আব্দুল কাশেম সরদার,শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, সাবেক ছাত্রদলের সভাপতি জি এম, নাসির উদ্দিন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অয়েজ কুরুনী, মামুন হাসিবুল হাসান, সোহান ,ঈমন,আসাদুল, প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতি গাজী আল আমিন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের আটুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল,কৃষক দলের নেতৃবৃন্দদের ভালবাসার বহিঃপ্রকাশ ১ নং ওয়ার্ডের অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য গাজী রায়হান কবীর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি