1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সিনিয়র নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে কলাপাড়া বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা - শিক্ষা তথ্য
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা আড়াইহাজারে হত্যা, ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার-৪ সিদ্ধিরগঞ্জে গাজা হেরোইনসহ গ্রেফতার-৪ তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি জ্বালানি সংকটে ঠাকুরগাঁও: সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ফতুল্লায় হত্যা অপহরণ মাদকসহ একাধিক মামলার প্রধান আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ না,গঞ্জে পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সিনিয়র নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে কলাপাড়া বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩২৩ Time View

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি। সারাদেশে আইনশৃংখলার অবনতি, খুন, ধর্ষণ, জাতীয় নির্বাচন বিলম্বিতকরন এবং কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ মার্চ) বেলা ১১টায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে কলাপাড়া বিএনপি কার্যালয় থেকে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে কলাপাড়া মনোহরীপট্টিতে প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক ও সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আমান সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবির মৃধা, সজল বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, উপজেলা সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি, পৌর শ্রমিক দলের সভাপতি মো.মিন্টু,সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফকরুল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফাহিম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, কোষ্টগার্ডের সিভিলে একজন নেশাগ্রস্ত অবস্থায় সৈনিকের সাথে একজন কর্মীর কথা কাটাকাটির সামান্য বিষয় নিয়ে, একটি স্বার্থান্বেষী মহলের ইন্দনে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে মামলা দায়ের করা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। তারা ৭দিনের মধ্যে তদন্ত করে মিথ্যা মামলা প্রত্যাহারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। অন্যথায় কঠোর কর্মসূচির কথা জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি