1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
সুনামগঞ্জে চাঁদা তোলা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত-১, আহত ১৫ - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে চাঁদা তোলা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত-১, আহত ১৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩২৭ Time View

সোমবার (১০ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মহেশখোলা বাজার এবং দাতিয়াপাড়া এলাকায় দুই দফায় সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৫০)। তিনি এই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য হযরত আলীর অনুসারীদের সঙ্গে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য জামাল হোসেনের অনুসারীদের কয়লাবোঝাই ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মহেশখোলা বাজার এবং দাতিয়াপাড়া এলাকায় দুই পক্ষের দুই দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত ও হোসেনপুর গ্রামের মোহাম্মদ আলী নিহত হন। তবে আলী কোন পক্ষের তা জানা যায়নি।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, ‘তাহিরপুর সীমান্ত থেকে চোরাই পথে আসা কয়লাবাহী ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে মোহাম্মদ আলী নামের একজন নিহত ও উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। তবে নিহতের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। প্রতিপক্ষের লোকজন দাবি করেছেন, সংঘর্ষের সময় হয়তো স্ট্রোক করে মারা গেছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি